৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফারাবী খান: ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) বিকালে ইউনিয়ন বোয়ালিয়া সরকারি প্রাথমকি বিদ্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন মোল্লার সঞ্চালনায় জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিএনপির স্বমন্নয়ক শাহাবুদ্দিন শাবু পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুদ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান আপু ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফরহাদ পাটওয়ারী, উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল বাশার সোহেল, সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম ফরহাদ পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদ খান, ইউনিয়ন মহিলাদলের নেত্রী রেহানা বেগম,

এসময় উপস্থিত ছিলেন, সুফিয়া বেগম, রাবেয়া বেগম, ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর কাজী, সাধারণ সম্পাদক কামাল কাজীসহ ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দল এবং ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বিএনপিনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আজকে পাইকপাড়া উত্তর ইউনিয়নের মহিলাদলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফরিদগঞ্জের গনমানুষের নেতা, গরীব দুঃখি মেহনতি মানুষের আস্থাভাজন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ সংসদীয় আসনের দুই দুইবার ধানের শীষ মার্কায় নমিনেশন প্রাপ্ত আলহাজ্জ এমএ হান্নান সাহেবকে যেকোন মূল্যে আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় নমিনেশন নিয়ে দেখতে চাই। আমরা ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন বাসির প্রানের দাবি, আগামিতে ধানের শীষ প্রতিকে এমপি হিসেবে এমএ হান্নান ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। ইনশাআল্লাহ, এমএ হান্নান ভাই ফরিদগঞ্জের এমপি হবেন। কারন এমএ হান্নান ভাই বিগত দিনে স্বেচ্ছায় যে সকল উন্নয়ন করেছেন, তা ফরিদগঞ্জের কোন এমপিও করে নাই। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সড়ক নির্মাণ করেছেন। তিনি ফরিদগঞ্জের এমপি হলে আগামিতে আরো উন্নয়ন হবে।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top