২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রুহুল আমিন খান :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, ফরিদগঞ্জে ধানের শীষ তথা বিএনপিকে হারিয়ে দেয়া হয়েছে। কে কিভাবে কী করেছে, তা আস্তে আস্তে সব বেড়িয়ে আসছে। কারচুপি করা হয়েছে। এছাড়া কারা দলের সাথে বেঈমানি করেছে, প্রতীকের ধানেরশীষের সাথে মুনাফেকি করেছে, তারা চিহ্নিত। আর কারা নির্বাচনের আগে নিজের কেন্দ্রে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন বলে বড়ো বড়ো কথা বলেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন তারাও চিহ্নিত। তাই তারা সর্তকও সাবধান হয়ে যান।
তারেক রহমানের বিএনপির কোন কর্মীর গায়ে হাত দিলে তকে ফরিদগঞ্জ ছাড়া করা হবে। এতদিন সহ্য করেছি, আর সহ্য করবো না।
ফরিদগঞ্জে দলকে নতুন ভাবে সাজানো হবে। যারা ব্যর্থ, তাদের পরিবর্তে ত্যাগী ও পরিক্ষিত এবং যারা দলের জন্য সর্বোচ্চ বিলিয়ে দিতে প্রস্তুত তাদের নিয়েই ফরিদগঞ্জের আগামীর বিএনপি পথচলা শুরু হবে। বিএনপির প্রতি যারা বিশ্বাস ভঙ্গ করেছেন, তাদের স্থান বিএনপিতে হবে না।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন।
উপজেলা সদরের মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবকে যুহ্মআহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. দুলাল মিয়া পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মজিবুর রহমান দুলাল, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি লায়ন মো. আল আমিন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মহসীন মোল্লা, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান, পৌর বিএনপির বিল্লাল হোসেন কোম্পানী, টুটুল পাটওয়ারী, হাবিবুর রহমান রুবেল, আব্দুল মতিন, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top