৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কক্সবাজারে। অবকাশযাপনের জন্য তিনি পরিবার নিয়ে কক্সবাজারের বিউটি স্পট ইনানীর একটি অভিজাত হোটেলে উঠেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকার ইতোমধ্যে ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সরকার থেকে সরে এসে ছাত্র আন্দোলনের নেতাদের দল করা উচিত।

সাক্ষাৎকারটি প্রচারের পরদিন শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় পর্যায়ের অন্যতম শীর্ষ এই রাজনীতিবিদকে সস্ত্রীক দেখা মিলল কক্সবাজারের উখিয়ার ইনানীতে।

এদিন বিকেলে সাগর লাগোয়া একটি বিলাসবহুল রিসোর্টে পরিবারসহ উঠেছেন তিনি। বিএনপির পক্ষ থেকে এই সফর নিয়ে আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও দলটির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, ‘এটি মহাসচিবের ব্যক্তিগত সফর। তিনি পরিবারের সঙ্গে অবকাশযাপনে কক্সবাজার এসেছেন।’

সফরকালে তার কোনো রাজনৈতিক কর্মসূচি নেই এবং আগামী ২৬ জানুয়ারি তিনি ঢাকার উদ্দেশে বিমান যোগে কক্সবাজার ত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top