নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে বোতলের সয়াবিন তেল মজুত ও ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ মে) নিয়মিত বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বোতলের সয়াবিন তেল মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রির অপরাধে মেসার্স আহিল এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
