২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
farry

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশা কেটে যাওয়ায় দীর্ঘ ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে বুধবার (২২ জানুয়ারি) রাত ২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক মো. ইকবাল হোসেন কালবেলাকে বলেন, বৃহস্পতিবার রাত থেকে প্রচুর কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এ রুটে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে নৌরুটে ছোট-বড় মিলিয়ে ছয়টি ফেরি চলাচল করছে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top