২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
kombol bitoron

নিজস্ব প্রতিবেদক: শীত কারো জন্য আনন্দদায়ক হলেও অনেকের জন্য বেদনার কারণ। বিশেষত যাদের কাছে শীতের পোশাক নেই বা শীতবস্ত্র কেনার সামর্থ রাখেন না; তীব্র ঠাণ্ডা এই পৃথিবী তাদের জন্য নরক। শীত অসহায়ের জীবনকে অসহনীয় করে তোলে। বিশেষ করে দরিদ্র এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কষ্টের শেষ থাকে না। অসহায় মানুষের অসহায়ত্বের কথা চিন্তা করে সামাজিক সংগঠন ‘ফরিদগঞ্জ ফ্রেন্ডস ফোরাম’র একটি মহতী উদ্যোগ গ্রহণ করে। রাতের আঁধারে ঘুরে ঘুরে রাস্তার পাশে খুপরি ঘরে শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর হাতে কম্বল তুলে দিচ্ছেন।

১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ঘুরে ঘুরে যেখানে অসহায় মানুষ পেয়েছে সেখানেই কম্বল দিয়েছেন। এই কার্যক্রম প্রতি বছর করা হয়। স্বেচ্ছাসেবকদের সমন্বয় করে সবচেয়ে অসহায় মানুষদের কাছে কম্বল পৌঁছানোর চেষ্টা করা হয়ে থাকে। ফরিদগঞ্জ বাজার, গৃদকালিন্দিয়া বাজার, রূপসাবাজার, নয়ারহাট বাজার এবং ফরিদগঞ্জ সদরের বিভিন্ন লোকেশনে রাস্তার পাশে শুয়ে থাকা মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়। এর আগেও সংগঠনটি বিভিন্ন দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ছুটে গেছেন অসহায় মানুষের কাছে।

কম্বল বিতরণ কাজে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন ইঞ্জিনিয়ার আল আমিন, সুজন, সালাউদ্দিন, মাঈনুদ্দিন, মানিক, সোহাগ, বিশ্ব জিৎ, টিপু, মনির, দ্বীন মোহাম্মদ সোহেল, আরিফ ও ডা. খালেদ।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top