২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব কাছিয়াড়া কলেজ গেইটে মাদক বিরোধী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শনিবার সন্ধ্যায় পূর্ব কাছিয়াড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন,ফরিদগঞ্জ প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান।

মাদক বিরোধী ও সচেতনতামূলক সভায় ফরিদগঞ্জ লেখক ফোরাম-এর সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছানাউল্লাহ পালোয়ান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী সুলতান আহমেদ পালোয়ান, জাহাঙ্গীর পালোয়ান, সাইফুল ইসলাম রামীম, বিল্লাল হোসেন খান, পারভেজ পালোয়ান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার ও সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে। তারা যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া উপস্থিত সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতন থাকার শপথ পাঠ করান।

সমাজ থেকে মাদক নির্মূলে সচেতনতার আলো ছড়িয়ে দিতে এই ব্যতিক্রমী আয়োজনের নেতৃত্ব দেন তরুণ সাংবাদিক মো: ইয়াছিন পালোয়ান, তরুণ সমাজসচেতন ব্যাক্তি মোঃ রাশেদ পালোয়ান, মোঃ শাহাদাত তফদার, মোঃ নাঈম হোসেন পালোয়ান প্রমুখ।

তাদের এই উদ্যোগ স্থানীয় তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে এলাকাবাসীকেও একত্রিত করে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজ সচেতনতা ও তরুণদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

একটি সচেতন সমাজই পারে মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে। পূর্ব কাছিয়াড়ার এই আয়োজন যেন অন্য এলাকাগুলোর জন্যও অনুপ্রেরণা হয়ে ওঠে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top