৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরে আত্মীয় বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (৩৫)। এ ঘটনায় আব্দুল মজিদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক। ভুক্তভোগী গৃহবধূ ঢাকার আশুলিয়া থানা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে মুক্তা মনি বাড়িতে ভুক্তভোগী বেড়াতে যান। রাতে টয়লেটে যাওয়ার পথে মজিদের (৪৩) সহায়তায় মামুন (৪৫) তাকে বাড়ি সংলগ্ন বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে জড়িতদের মধ্যে আব্দুল মজিদকে গ্রেপ্তার করে পুলিশ।

মতলব উত্তর ওসি রবিউল হক বলেন, এ ঘটনার পর অভিযুক্ত মজিদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top