৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ পৌরসভায় দুই দিন ব্যাপী পথ কুকুরকে জলাতঙ্ক টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) দুপুরে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌর প্রশাসক সুলতানা রাজিয়া।

২৭ ও ২৮ সেপ্টেম্বর দুইদিন ব্যাপি পথ কুকুরের জলাতঙ্ক টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হয়। মোট ১০৩ টি পথ কুকুরকে জলাতঙ্ক টিকা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির অর্থায়ন করেছে ফরিদগঞ্জ পৌরসভা।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চাঁদপুর ডা. জ্যোতির্ময় ভৌমিক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জুবায়ের হাসান তুষার। টিকাদান কর্মসূচিতে কারিগরি সহায়তা প্রদান করে – অভয়ারণ্য ফাউন্ডেশন।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top