২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর সড়কে পানির মধ্যেই সিমেন্ট বালি দিয়ে বসানো হচ্ছে ইটের গাঁথুনি। এ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ করছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, সরকারি অর্থ ব্যয়ে সড়ক নির্মাণ হলেও কাজ হচ্ছে নিম্নমানের, যা টেকসই হওয়ার আগেই ভেঙে পড়বে।

অভিযোগ রয়েছে, সড়কে ইট বসানোর সময় পর্যাপ্ত মশলা (সিমেন্ট-বালির মিশ্রণ) ব্যবহার করা হচ্ছে না। বরং পানির ওপরেই ইট বসিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। এতে নির্মাণকাজের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

এলাকাবাসীর আশঙ্কা, সড়কটি নির্মাণ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এতে যেমন জনভোগান্তি বাড়বে, তেমনি সরকারি কোটি কোটি টাকা ভেস্তে যাবে।

স্থানীয়রা জানান, সড়কটি ফরিদগঞ্জ-মিরপুর অঞ্চলের হাজারো মানুষের প্রধান যোগাযোগের মাধ্যম। তাই নিম্নমানের কাজ নয়, টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ পৌরসভার প্রকৌশলী আব্দুল কাদের বলেন, “চলমান কাজের স্থানে আমাদের লোক রয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” তবে লোক থাকার পরও এ অনিয়ম কীভাবে হচ্ছে—এ প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এছাড়াও গত ১৫ আগষ্ট ২০১৫ খ্রিস্টাব্দ বিকালে পৌরসভার তুলাতলী এলাকায় রাস্তার কাজে অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক সাইট ইঞ্জিনিয়ার সঠিক জবাব দিতে পারেননি।

পৌরসভার দ্বায়িত্বরত কর্মকর্তা মোঃ শরিফ হোসেনের কাছে কাজের মান ও সেইফটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যেভাবে কাজের নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে করছি। জনগণের ভোগান্তি ও ক্ষতি হলে আমাদের করণীয় তেমন কিছু নেই।

সচেতন মহল বলছেন, এ বিষয়ে দ্রুত তদন্ত ও কঠোর তদারকি জরুরি হয়ে পড়েছে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top