২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: ফরিদগঞ্জ উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন নামের এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোটাল মুন্সিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোঃ দেলোয়ার হোসেন (৬৮) রোববার সকালে মক্তবের বেতন সংগ্রহের জন্য শিশুটির বাড়িতে যান। শিশুটির মা সে সময় টাকা না থাকায় পরে দেওয়ার কথা জানালে, অভিযুক্ত কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায়।

পরবর্তীতে দীর্ঘ সময় ধরে শিশুটি বাড়িতে না ফেরায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে অভিযুক্তের ঘর থেকে এলোমেলো অবস্থায় বের হয়ে আসতে দেখা যায়। পরে শিশুটির শারীরিক অবস্থা সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদে সে জানায়, অভিযুক্ত তার সঙ্গে জোরপূর্বক খারাপ কাজ করেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ফরিদগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, স্থানীয় লোকজন আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top