৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিনিধি: ১০ বোতল বিদেশী মদ সহ ২ জন আসামীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে ফরিদগঞ্জ পৌরসভা এলাকা থেকে এস.আই পিয়াস বড়ুয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর গ্রামের রাজেন চন্দ্র দাশের ছেলে আপন চন্দ্র দাশ (২৪) এবং শাহরাস্তি উপজেলার শোরশাক গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে মো. সাগর (২০) কে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ১০(দশ) বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় তাদের।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top