২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ: ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে সাহাপুর তারুণ্য একাদশের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়নের সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল ম্যাচে তারুণ্য সুপার সিক্স দল ১-০ গোলে টিম চায়না-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্ট আয়োজনে অগ্রণী ভূমিকা রাখেন আয়োজক কমিটির সভাপতি মহসিন হাসান খাঁন রাব্বি, এবং কমিটির অন্যতম সদস্য মাহবুব শেখ, সাফায়েত হোসেন জয়। তারা টুর্নামেন্টকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন।

আয়োজক কমিটির সভাপতি মহসিন হাসান খাঁন রাব্বি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো। সকল সহযোগী ও দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক রুবেল হোসেন পাটোয়ারী, ইউনিয়ন চেয়ারম্যান শেখ হোসেন আহমদ রাজন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রমজান আলী খাঁন, তরুণ সমাজ সেবক টিটু হোসেন, মোঃ হাবিব শেখ, ইউপি সদস্য এমরান হোসেন তালুকদার, মোঃ সায়মুন খাঁন।

আরো উপস্থিত ছিলেন, রাকিব, জাকির শেখ, বাবলু শেখ, রাসেল শেখ, ইমাম হোসেন, রুবেল শেখ, আবদুর কাদির লিটন, সুমন শেখ, আবদুর রাজ্জাক, দেলোয়ার হোসেন,সোহেল শেখ, কবির খাঁন, শাহ আলম, রিয়াদ গাজী, মাসুম গাজী, আলী গাজী, সোহেল খাঁন, প্রমুখ। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরন করেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই দেয় না, বরং যুব সমাজকে মাদক ও সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।আমাদের তরুণ সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আরও মনোযোগী হতে হবে। কারণ আজকের এই তারুণ্যই হলো আগামী দিনের সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। তারা সাহাপুর তারুণ্য একাদশের এমন চমৎকার আয়োজনের প্রশংসা করে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top