২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জ উপজেলার শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন।

এসময় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আযম ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন।এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশীদ পাঠান ও সুধীবৃন্দ। বিগত  এসএসসি/দাখিল ও সমমনা  পরীক্ষা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল বিপর্যয়ে আশানুরূপ ফলাফল না হওয়া হতাশা ব্যক্ত করেন। বক্তারা উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীর মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষাপদ্ধতি বাস্তবায়নে গুরুত্বারোপ করেন।

শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার মাধ্যম নয়, বরং এটি একজন মানুষের চিন্তাশক্তি, নৈতিকতা ও সৃজনশীলতাকে বিকশিত করার প্রক্রিয়া। তাই গুণগত মানোন্নয়নের জন্য আমাদের কিছু মৌলিক বিষয়ে মনোযোগী হতে হবে,শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, সৃজনশীল মূল্যায়ন ব্যবস্থা,অভিভাবকের সম্পৃক্ততা,শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা,প্রযুক্তি নির্ভর শিক্ষা – মাল্টিমিডিয়া, অনলাইন রিসোর্স এবং ডিজিটাল কনটেন্ট ব্যবহার, শিক্ষার্থীর চরিত্র গঠন ও নৈতিক শিক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে। সততা, দায়িত্ববোধ, দেশপ্রেম ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top