২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জাহিদুল ইসলাম ভূঁইয়াঃ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা ও পৌর মহিলা দলের সহস্রাধিক নেত্রীকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা.আবুল কালাম আজাদ বলেন, ফরিদগঞ্জের বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে এম এ হান্নান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর মতো ত্যাগী ও পরিক্ষিত নেতার হাতেই ধানের শীষ মানায়। তাহলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জে বিএনপির বিজয় নিশ্চিত করা সম্ভব। তাই তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া সময়ের দাবি।
গণমানুষের নেতা আলহাজ্ব এম এ হান্নান সাহেবকে মনোনয়নের দাবিতে আজকের মিছিলে মহিলারা যেভাবে নেমে এসেছে এতেই বুঝা যায় ফরিদগঞ্জ আসনের আগামীর মনোনয়না পাওয়ার যোগ্য দাবিদার আলহাজ্ব এম এ হান্নান সাহেব ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের আহবায়ক রেবেকা সুলতানা স্মৃতি, সদস্য সচিব আমেনা বেগম ,যুগ্ম আহবায়ক ফারজানা,সাবেক পৌর আহবায়ক আলেয়া বেগম , পৌর মহিলা নেত্রী লিপি হোসাইনসহ প্রতিটি ইউনিয়নের মহিলা বিএনপি স্থানীয় নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল খালেক পাটোয়ারী , উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর , সদস্য সচিব, শাওন চৌধুরী।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top