৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জানিয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

রোববার (২ মার্চ) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।

মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর তিনি ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদ্‌যাপন হয়ে আসছে। এবারের সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবসের আয়োজন করে নির্বাচন কমিশন।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top