২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: কেউ যদি দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, তাহলে সে দেশ ছেড়ে পালাতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুস সুবহান (রহ.) ফাউন্ডেশন আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলের সাবেক নেতা মীর কাসেম আলীর উদ্ধৃতি দিয়ে জামায়াত আমির বলেন, তিনি আমেরিকায় ছিলেন। তার কিছু বন্ধু তাকে বাংলাদেশে আসতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশে গেলে কী হবে? তার বন্ধুরা বলেছিলেন, আপনারও একই অবস্থা হতে পারে। তখন তিনি বলেছিলেন, মৃত্যুর কাছে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেসব মিথ্যা।

ডা. শফিকুর রহমান বলেন, মীর কাসেম আলী দেশকে ভালোবাসতেন। দেশের মানুষকে ভালোবাসতে। আর দেশকে ভালোবাসতেন বলেই দেশে ফিরে এসেছিলেন।

মাওলানা সোবহানরা কখনো হারিয়ে যান না উল্লেখ করে তিনি বলেন, আমার যারা সহকর্মী রাজনৈতিক মাঠে আছেন, তাদের বলবো তাদের (সোবহানরা) কাছ থেকে শিক্ষা অর্জন করতে।

মাওলানা সোবহানরা কখনো হারিয়ে যান না উল্লেখ করে তিনি বলেন, আমার যারা সহকর্মী রাজনৈতিক মাঠে আছেন, তাদের বলবো তাদের (সোবহানরা) কাছ থেকে শিক্ষা অর্জন করতে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top