২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। চাঁদপুর জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৩০ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী অংশ নেবে। তন্মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২১ হাজার ৮০৭জন, ভোকেশনাল ১,৭৫৮ জন ও দাখিল ৭,১৯১ জন।

সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ৮ উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র ৪৫টি। দাখিল কেন্দ্র ১৯টি ও ভোকেশনাল কেন্দ্র ১০টি।

সদর উপজেলায় পরীক্ষা কেন্দ্র ৬টি, ফরিদগঞ্জে ৬টি, হাজীগঞ্জে ৯টি, শাহরাস্তিতে ৬টি, হাইমচরে একটি, কচুয়ায় ৬টি, মতলব দক্ষিণে ৩টি, মতলব উত্তরে ৭টি।

দাখিল পরীক্ষার জন্য সদরে কেন্দ্র ৪টি, ফরিদগঞ্জে ৩টি, হাজীগঞ্জে ৩টি, শাহরাস্তিতে ২টি, কচুয়ায় ৩টি, মতলব দক্ষিণে ২টি, মতলব উত্তরে ১টি ও হাইমচরে ১টি। ভোকেশনাল কেন্দ্র ৮ উপজেলায় ৮টি এবং হাজীগঞ্জ ও কচুয়ায় ২টি করে মোট ১০টি।

উপজেলা ভিত্তিক পরীক্ষাথীর সংখ্যা :

চাঁদপুর সদর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৪,৮৫১, দাখিল ৯৭৮ জন, ভোকেশনাল ২৬৬ জন।
ফরিদগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২,৯০৬ জন, দাখিল ১,৫৯৯জন, ভোকেশনাল ১৫৩ জন।
হাজীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২,৯৮১ জন, দাখিল ১,১৭১জন, ভোকেশনাল ৪৫৪ জন।
শাহরাস্তি উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২,৮৩৩ জন, দাখিল ৭৫৮ জন ও ভোকেশনাল ৬৫ জন।
কচুয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৩,১০৫ জন, দাখিল ১,৩৫৫ জন ও ভোকেশনাল ২৩২ জন।
মতলব উত্তর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২,৭৩৩ জন, দাখিল ৪৭৪ জন ও ভোকেশনাল ২৩৪ জন। মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ১,৮২৫ জন, দাখিল ৫৩৫ জন এবং ভোকেশনাল ১৮৬ জন। হাইমচর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৫৭৩ জন, দাখিল ৩২১ জন ও ভোকেশনাল ১৬৮ জন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top