৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্য আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে দলের অপর পক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে আজম খানের প্রায় ২০ জন সমর্থক গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। 

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১১টার দিকে শহরের চিত্রলেখা মোড়-সংলগ্ন সিংহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান জানান, বেলা ১১টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎই বাড়িতে হামলা করে। তারা প্রথমে বাড়িতে ঢুকে বাড়ির ভেতরের থাকা আমার ব্যবহৃত গাড়ি, আমার নেতাকর্মী এবং ভাড়াটিয়াদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এরপর আমার ফ্ল্যাটে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে আসবাবপত্রসহ অন্যান্য জিনিস ভাঙচুর করে। এ সময় অন্তত ২৬ জন নেতাকর্মী আহত হন।

তিনি বলেন, আমি তো আমার রাজনীতি করি না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনীতি করি। আমি বিগত দিনের কর্মসূচিতে কোথাও, কোনখানে নিজে জন্য ভোট চাইনি। এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমি বিএনপি এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করছে। আমার নেতা তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সেটি বাস্তবায়নে মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফটের বিতরণ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয় করতে মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি। বিএনপির একজন সামান্য কর্মী হিসেবেও এটি আমার দায়িত্ব এবং কর্তব্য। আমি সকল কর্মসূচিতে প্রকাশ্যে বলেছি, দল থেকে যাকে মনোনয়ন দিবে, আমি তার পক্ষে কাজ করব। এটাই কি আমার অপরাধ।

তিনি আরও বলেন, যারা আমার বাড়িতে সন্ত্রাসী হামলা করেছে তাদের কাছে আমার একটাই প্রশ্ন, তারা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের ছবির ভাঙচুর করেছে কেন। তারা আসলে কোনো বিএনপি করে, কোনো ব্যক্তির রাজনীতি করে। যাদের কাছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ছবিও নিরাপদ নয়- তাদের কাছে বিএনপি কীভাবে নিরাপদে থাকবে।

এ হামলার পেছনে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে যুবদল ও ছাত্রদলের একাংশকে দায়ী করেছেন বিএনপি নেতা আজম খান। তিনি জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।  

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top