৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেররা থেকে ১ হাজার ৮০০ কেজি (৪৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত দেররা মাছের আড়তে যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশন।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নিজাম ওমর ফারুক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেররা মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়তের সামনে বক্সে থাকা ১হাজার ৮শ কেজি জেলিপুশকৃত চিংড়ি জব্দ করা হয়। জব্দ চিংড়ির কেউ মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে দুপুরে জব্দকৃত চিংড়িগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা সার্বিক সহযোগিতা করে। 

মৎস্য ও মৎস্য-পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ বাস্তবায়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top