২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা (বালক) শাখার উদ্যোগে পবিত্র কুরআন সবক প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) পবিত্র ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫ জন ক্ষুদে শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান করেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যাপক হাফেজ মাওলানা সোহাইল আহমদ চিশতী। এর আগে গত বৃহস্পতিবার (৬ মার্চ) তানযীমুল উম্মাহ গার্লস শাখার আয়োজিত সবক প্রদান ও ইফতার মাহফিলে আরও ৪৪ জন শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়।

মাদরাসার শাখা প্রধান হাফেজ মাওলানা ইমরান হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী শাখা প্রধান মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুরানবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লেফটেন্যান্ট মো. শোয়েব।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটিয়ে তানযীমুল উম্মাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুগোপযোগী ও আধুনিক কারিকুলাম অনুসরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলছে। চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বিশ্বমানের একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান-তানযীমুল উম্মাহ সেই প্রত্যাশা পূরণে ইতোমধ্যে চাঁদপুরে দুটি শাখা প্রতিষ্ঠা করেছে এবং চাঁদপুরে শিক্ষার আলো ছড়াচ্ছে। বর্তমানে এসব শাখায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে পাবলিক পরীক্ষার ফলাফলেও জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করবে এই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. লতিফ, চাঁদপুর বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব ও আন-নাজির আইডিয়াল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফেজ মাওলানা নিজামুল হক, শহরের বিষ্ণুদী আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা গিয়াসউদ্দিন তাফাজ্জল এবং হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা আ.জ.ম ইসমাইল হোসেন আজাদ।

এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাহবুব আলম, অ্যাডভোকেট সাইফুল মোল্লা এবং ভবন মালিক আবুল হোসেন বকাউল। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওসমানিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সরকারি শিক্ষক মাওলানা তাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সুধীজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি পবিত্র রমজানের তাৎপর্য, শিক্ষা বিস্তার এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top