২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপে বেশ কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন বিকেলে অনুষ্ঠিত ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা ২-১ গোলে মতলব দক্ষিণ উপজেলাকে পরাজিত করে। খেলা চলাকালীন দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এদিকে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঁদপুর-কুমিল্লা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ফরিদগঞ্জ উপজেলা দলের টিম ম্যানেজার বলেন, ‘খেলা শেষে দুই দলের সমর্থকরা বাসে করে যাওয়ার সময় একে অপরকে ভুয়া ভুয়া বলে সম্বোধন করে। এ সময় ওয়ারলেস সড়কে গেলে মতলব দক্ষিণ উপজেলার একজন বাস লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। পরে ফরিদগঞ্জের সমর্থকরাও নেমে ইটপাটকেল নিক্ষেপ করে। তবে তারা লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপ করায় আমাদের পুরো বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

অন্যদিকে মতলব দক্ষিণ উপজেলা টিমের সদস্য ফয়সার খন্দকার বলেন, ‘খেলা শেষে যাওয়ার সময় আমাদের দেখে ফরিদগঞ্জ দলের সমর্থকরা ভুয়া ভুয়া বলতে থাকে। বিপরীতে আমাদের দর্শকরা প্রতিবাদ করায় তারা বাস থেকে নেমে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।’

জেলা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘হার-জিতকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top