২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪৭৯ জন শিক্ষার্থী। জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ৭৫৬জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে প্রতিদিনের সংবাদকে এসব তথ্য জানান জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার মোঃ রহমত উল্লাহ।

তিনি বলেন, এইদিন এসএসসির ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা। জেলার ৪৫ টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ২০৭ জন পরীক্ষার্থী। দাখিলে ছিল কোরআন মাজিদ ও তাজভীদ পরীক্ষা। এতে ১৯ টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ২১৮ পরীক্ষার্থী।

এছাড়া ভোকেশনাল এর ছিলো বাংলা দ্বিতীয় পত্র। এতে ১০ টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ৫৪ জন পরীক্ষার্থী।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top