২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. রেদওয়ান রাজা (৪৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার বাগাদী ইউনিয়নে চান্দ্রা-গল্লাক সড়কের পশ্চিম সেকদি শাহ আলম পাটওয়ারীর এবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

রেদওয়ান বাগাদী গ্রামের রাজা বাড়ির মৃত নুর মোহাম্মদ রাজার ছেলে। তিনি দুই সন্তানের জনক। পেশায় ছিলেন মাছ ব্যবসায়ী।

রেদওয়ানের ছোট ভাই খোরশেদ আলম জানান, স্থানীয়রা দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার ভাইকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাগাদী চৌরাস্তায় তার দোকানের সামনে নিয়ে আসে। সেখান থেকে দ্রুত তাকে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার ভাই মারা যান।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যু মামলা হবে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে। আইন প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top