২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা): বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচুয়া উপজেলার সাবেক আমীর মাওঃ খন্দকার হারুনুুর রশিদ শুক্রবার দিবাগত রাত ১টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি ইলাহি রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতনীসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।

খন্দকার হারুনুর রশিদের জানাযার নামাজ আজ ১১ অক্টোবর বাদ যোহর কচুয়া উপজেলার পালগিরি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

কচুয়া উপজেলার সাবেক আমীর মাওলানা খন্দকার হারুনুর রশীদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন, চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, কচুয়া উপজেলা আমীর এডভোকেট আবু তাহের মেজবাহ, কচুয়া পৌরসভার আমীর মাওলানা জাকির উল্লাহ সাজুলী।

জানা যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার সাবেক আমীর ও চারদলীয় ঐক্যজোটের সাবেক আহ্বায়ক খন্দকার মাওলানা হারুনুর রাশীদের হার্টে সাতটি ব্লক ধরা পড়ায় ডাক্তারের পরামর্শে লালমাটিয়ার ইউরো বাংলা হাসপাতালে বাইপাস সার্জারি করা হয়। গত এক সপ্তাহ যাবত তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top