৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিনিধি: গতকাল থেকে সারাদেশে ঘন কুয়াশা বেড়েছে। রোববার সকাল ১০টার পরেও রাজধানীর কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা গেছে। তবে শীতের অনুভূতি খুব বেশি হয়নি। গত কয়েকদিনের মতো তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। রংপুর বিভাগ ছাড়া সারাদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ২০ ডিগ্রির ঘরে রয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, তাপমাত্রা আরও কমতে পারে। তবে ভারি শীতের সম্ভাবনা নেই। আগামী ৫ দিন এভাবেই থাকতে পারে। আগামীকাল থেকে ঘুন কুয়াশা কমে যাবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়ে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top