২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
Sarjis Alam

ডেস্ক: ছাত্র-জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বুধবার ২০ নভেম্বর চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান স্ট্রেট কাটে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এসময় কথা বলেন রাজনীতি, কৃষিসহ নানা বিষয় নিয়ে। পরে দেখা করেন কৃষিতে গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের সাথে।

সারজিস আলম বলেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনভাবে রাজনীতি করতে দেয়া হবে না। এসময় রাজনৈতিক স্থিতিশীলতায় ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল আসা উচিত বলেও জানান সারজিস আলম। আওয়ামী লীগ ও তাদের দোসররা রাজনীতিতে আসলে দ্বিতীয় অভ্যুথান হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

কৃষি ক্ষেত্রে চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ এবং ছাদ কৃষি অপরিসীম ভূমিকা রেখেছেন জানিয়ে সারজিস আলম বলেন, তরুণরা কৃষিতে এগিয়ে আসলে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top