২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
M A Hannan

ফরিদগঞ্জে রূপসা দক্ষিণ ইউনিয়নের বিএনপির জনসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, ‘গত তিন দশক ধরে উপজেলার প্রতিটি এলাকায় উন্নয়নের পাশাপাশি বিএনপির আদর্শকে তুলে ধরতে নিরলস কাজ করেছি। আমার কর্মের প্রতি আস্থাশীল হয়ে বিএনপির আমাকে দুইবার চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ধানের শীষের প্রতিকে দলীয় মনোনয়ন দিলেও এক কুচক্রি আমার মনোনয়ন ছিনতাই করে নিয়ে গেছে। আপনারা জানেন, বিএনপির কর্মীরা গত ১৭ বছরে মামলা হামলার শিকার হলেও ওই ব্যক্তি আজ পর্যন্ত একটি মামলার শিকার হয়নি। তার কারণ তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছেন এবং এখনো চলেন। আপনারা এই ব্যক্তির বিষয়ে সর্তক থাকবেন। তিনি ছাড়া বিএনপির দলীয় মনোনয়ন যিনিই পাবেন, আমি কথা দিচ্ছি আমি তার জন্য কাজ করবো।’

সোমবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফার কথা পৌঁছে দিতে ফরিদগঞ্জ প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে সর্বত্র সভা সমাবেশ করছি। আরেকটি বড় কারণ হলো প্রতিটি ওয়ার্ড থেকে আমরা বিএনপিকে চাঙ্গা এবং নেতাকর্মীদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আমার প্রচেষ্টা আজ থেকে শুরু হয়নি।

ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক কাউছার আহমেদ হৃদয়ের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুুছ ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, মাসুদ আলম,যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু এবং মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা। এছাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী বিএসসি, সাধারণ সম্পাদক মাসুদ আলমসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top