৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রুহুল আমিন খাঁন স্বপন :

ফরিদগঞ্জের শিক্ষা ও রাজনীতির অঙ্গনে এক অবিস্মরণীয় নাম সিরাজুল হক বিএড। আজ ১২ রমজান, মহান মুক্তিযুদ্ধের এই বীর সংগঠকের ১৩তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সিরাজুল হক বিএড কেবল একজন শিক্ষকই ছিলেন না, বরং তিনি ছিলেন সমাজ সংস্কারক ও রাজপথের সাহসী লড়াকু সৈনিক। মুক্তিযুদ্ধে ১৯৪৬ সালের ২০ মে ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ত্রিদোনা গ্রামের ভূঁইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। মহান মুক্তিযুদ্ধের সময় সংগ্রাম কমিটির সদস্য হিসেবে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি দীর্ঘ সময় কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

এছাড়াও ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক থাকাকালীন সংগঠনের নিজস্ব ভবন নির্মাণ ও শিক্ষকদের অধিকার আদায়ে তিনি ছিলেন অনবদ্য।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি। দলের দুঃসময়ে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব আজও প্রশংসিত।

স্বাধীনতার পর ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে তিনি জনগণের সেবা করেন।

জীবনের শেষ মুহূর্ত ২০১৩ সালের (১৪৩৪ হিজরী) ১২ রমজান ইফতারের পূর্ব মুহূর্তে এক আধ্যাত্মিক আবহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী রোকেয়া বেগমের জন্য দোয়া ও মোনাজাতরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

“শিক্ষক সমাজে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও সমাদৃত। শিক্ষা ও রাজনীতির সমান্তরাল পথচলায় তিনি ফরিদগঞ্জবাসীর কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্ব।

মরহুমের একমাত্র ছেলে ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. মশিউর রহমান মিটু তাঁর পিতার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন এবং দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll to Top