নুরুল ইসলাম ফরহাদ :
‘রূপসা জমিদার বাড়ি জামে মসজিদ’, যার মূল নাম বা অফিসিয়াল নাম ‘মসজিদে নূর’। যদিও এই নামে কেউ চিনে না। ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারে অবস্থিত ‘মসজিদে নূর’। ঐতিহ্যবাহী রূপসা জমীদারদের পারিবারিক কবরস্থানের পাশে দৃষ্টিনন্দন মসজিদটি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সুচারু কারুকার্যখচিত মসজিদটি প্রায় ২০০ বছর পূর্বে নির্মাণ করেন জমিদার মোহাম্মদ গাজী চৌধুরী।
মেঘনা পাড়ের বৃহত্তর জমিদারী যিনি প্রতিষ্ঠা করেন তিনিই ‘মসজিদে নূর’ মসজিদটি ১২৮৪ বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেন। এটি ইসলামি স্থাপত্যকলার এক অনন্য নিদর্শণ। মসজিদ গেটের পাশেই শ্বেত পাথরে ফার্সি ভাষায় লেখা রয়েছে নির্মাতার নাম ও নির্মাণকাল। মসজিদটির আয়াতন ৪৭/৪০ ফুট। এর সামনের অংশে রয়েছে ৫৩/৩০ ফুট দেয়ালবেষ্টিত চত্বর। মসজিদটির ছাদের সামনের অংশে রয়েছে ৩টি বড় গম্বুজ। মার্বেল পাথরের ঢালাই করা সুশোভিত মসজিদটিতে রয়েছে ছোট বড় মোট ৩৯টি গম্বুজ। অনিন্দ্য সুন্দর, শৈল্পিক আঁচড়ে তৈরী রূপসা জামে মসজিদটি তৎকালিন বিশ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।
মসজিদের পশ্চিম পাশে শানবাঁধানো ঘাটসহ একটি দীঘি রয়েছে। সে দিঘীতে মুসল্লিদের জন্য ওজুর ব্যবস্থা রয়েছে। চাহিদার প্রেক্ষিতে পরর্তীতে মূল মসজিদ অক্ষুন্ন রেখে ৩য় বারের মতো আয়াতন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে মসজিদে আনুমানিক ৫০০ শত মুসল্লি একসাথে নামাজ পড়ে। তবে রমযান মাসে ২/৩ শ’ মানুষ আরো বেশী হয়।
দীর্ঘদিন ধরে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন মাওলানা মো. আবদুর রহমান। মসজিদের দেখা শোনা বা দায়িত্ব পালন করছেন জমীদারদের উত্তরসূরী ‘মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান চৌধুরী।
Tags:
- Ambia Younus Foundation
- App
- AYFA
- makeup
- mens
- Motaher Hossain Patwary
- News of Chandpur
- News of Faridganj
- Palestine
- Software
- suits
- woman
- অ্যাপ
- আইফা
- আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন
- ইসরায়েল
- ইসলামি আন্দোলন
- ক্রীড়া
- ক্রীড়া
- চাঁদপুরের খবর
- ডেঙ্গু
- তথ্যপ্রযুক্তি
- নারায়ণগঞ্জ
- নারী
- নারীর অধিকার
- নারীর ক্ষমতায়ন
- পরিবহন
- ফরিদগঞ্জের খবর
- ফরিদগঞ্জের খরব
- ফিলিস্তিন
- বন্ধন পরিবহন
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল
- বিএনপি
- মোতাহার হোসেন পাটওয়ারী
- মোতাহের হোসেন পাটওয়ারী
- রাজনৈতিক দল
- লাইভ নারায়ণগঞ্জ
- সংঘর্ষের
- সদর
- সফটওয়্যার
- স্বাস্থ্য
- হাসপাতালের
সর্বশেষ
-
ফরিদগঞ্জে শিক্ষা ও রাজনীতির আলোকবর্তিকা সিরাজুল হক বিএড-এর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ -
বিএনপির কোন কর্মীর গায়ে হাত দিলে তকে ফরিদগঞ্জ ছাড়া করা হবে……সাবেক এমপি হারুনুর রশিদ -
ফরিদগঞ্জ টাইমসের ইফতার ও দোয়া অনুষ্ঠান -
কারুকার্যখচিত ঐতিহ্যবাহী রূপসা জমিদার বাড়ি জামে মসজিদ -
চাঁদপুরে জামায়াতের ইফতার উপহার পেলো দুই হাজার পরিবার -
সদকাতুল ফিতরের টাকার পরিমাণ -
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
