২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর শহরের স্বর্ণখোলা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে ওই এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন মো. শাওন (১৭), মো. রায়হান (১৬), শামীম খান (১৮), সৈকত খান (১৭), মো. হামিম (১৬), রাহাত খান (১৭) ও মো. তোহা (১৬)। এ সময় তাদের কাছ থেকে ৫টি বড় রামদা উদ্ধার করে পুলিশ।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব জানান, শহরের স্বর্ণখোলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে একদল কিশোর গ্যাং- এমন তথ্য পেয়ে সদর মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্রসহ হাতেনাতে ওই ৭ জনকে আটক করা হয়।

এদিকে, রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আটক হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছিল।

এর আগে, গতকাল শুক্রবার রাতেও চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকা থেকে কিশোর গ্যাংয়ের আরো ৫ সদস্যকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top