এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ: স্বাস্থ্যসেবা যখন মানুষের দোরগোড়ায়, তখন উৎসবের আমেজ! সুবিধা-বঞ্চিত ও অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মহতী লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে অনুষ্ঠিত হলো ‘অনন্যা যুব নারী কল্যাণ সংঘে’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
রবিবার (১২ অক্টোবর) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়ন-এর রামদাসরবাগ আরাধনা একাডেমী প্রাঙ্গণে এই মহতী ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় দুই শতাধিক রোগী ক্যাম্পে এসে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন।
‘অনন্যা যুব নারী কল্যাণ সংঘে’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রধান করেন সুনামধন্য চিকিৎসক মোঃ কামরুল হাসান ও মোঃ ওমর ফারুকের নেতৃত্বে চিকিৎসকের সহযোগীরা।
ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সেবা নিতে আসা একাধিক রোগী সন্তুষ্টি প্রকাশ করেছেন।
অনন্যা যুব নারী কল্যাণ সংঘে’র সদস্যরা জানান, এটি শুধু একটি ক্যাম্প নয়, এটি সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতারই প্রতিফলন। সংঘের একজন সদস্য বলেন, “আমরা বিশ্বাস করি, সুস্থ জাতি গঠনে স্বাস্থ্যসেবার কোনো বিকল্প নেই। এই আয়োজন আমাদের নারী ও যুব সমাজের একটি সম্মিলিত প্রচেষ্টা। এলাকার মানুষের এই বিপুল সাড়া আমাদের আগামী দিনের কাজকে আরও উৎসাহিত করবে।”
‘অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সভাপতি, রাবেয়া আক্তার বলেন, এটি শুধু একটি ক্যাম্প নয়, এটি সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতারই প্রতিফলন।
আমরা বিশ্বাস করি, সুস্থ জাতি গঠনে স্বাস্থ্যসেবার কোনো বিকল্প নেই। সমাজের সুবিধা-বঞ্চিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এলাকার মানুষের এই বিপুল সাড়া আমাদের আগামী দিনের জনকল্যাণমূলক কাজকে আরও উৎসাহিত করবে।
তিনি আরো বলেন, “আমরা প্রতি বছরই এভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি। সমাজের সুবিধা-বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্বাস্থ্য সুরক্ষার এই মানবিক উদ্যোগ প্রমাণ করল, সম্মিলিত প্রচেষ্টা থাকলে সহজেই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। ‘অনন্যা যুব নারী কল্যাণ সংঘে’র এই প্রচেষ্টা এলাকার মানুষের মনে স্বাস্থ্য সচেতনতার এক নতুন বার্তা পৌঁছে দিয়েছে।
Tags:
- ১৬নং ইউনিয়ন রূপসা
- Ambia Younus Foundation
- App
- Argentina
- AYFA
- Faridgonj Pressclub
- Lionel Messi
- makeup
- mens
- Messi
- Motaher Hossain Patwary
- News of Chandpur
- News of Faridganj
- Palestine
- Software
- suits
- woman
- World cup
- অ্যাপ
- আইফা
- আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন
- ইসরায়েল
- ইসলামি আন্দোলন
- এমপি গাজী নজরুল ইসলাম
- কচুয়া
- ক্রীড়া
- ক্রীড়া
- গাজী নজরুল ইসলাম
- চাঁদপুর
- চাঁদপুরের খবর
- জামায়াত
- জামায়াতে ইসলামী বাংলাদেশ
- ডেঙ্গু
- তথ্যপ্রযুক্তি
- নারায়ণগঞ্জ
- নারী
- নারীর অধিকার
- নারীর ক্ষমতায়ন
- নিহত
- পরিবহন
- ফরিদগঞ্জ প্রেসক্লাব
- ফরিদগঞ্জের খবর
- ফরিদগঞ্জের খরব
- ফিফা
- ফিলিস্তিন
- বন্ধন পরিবহন
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল
- বিএনপি
- মেসি
- মোতাহার হোসেন পাটওয়ারী
- মোতাহের হোসেন পাটওয়ারী
- রাজনৈতিক দল
- রূপসা দক্ষিণ
- লাইভ নারায়ণগঞ্জ
- লিওনেল মেসি
- সংঘর্ষের
- সড়ক দুর্ঘটনা
- সদর
- সফটওয়্যার
- সাতক্ষীরা-৪
- সাহেবগঞ্জ নীলকুঠি
- স্বাস্থ্য
- হাসপাতালের
সর্বশেষ
-
ঐতিহ্য ও স্থাপত্যের বিস্ময়, দুই শতাব্দীর সাক্ষী রূপসা জমিদারবাড়ি জামে মসজিদ -
ফরিদগঞ্জে চুরির মহোৎসব: চোরের আতঙ্কে জনজীবন -
ফরিদগঞ্জে ১৪৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি কামরুল গ্রেফতার -
মানসম্মত সংবাদ পরিবেশনে প্রশিক্ষণের বিকল্প নেই .....মোতাহার হোসেন পাটওয়ারী -
পিআইবির উদ্যোগে ফরিদগঞ্জে তিনদিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ শুরু -
ছোট ভাইকে খুন করে তাবলীগ জামাতে আত্মগোপন -
সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ
