২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ফারাবী খান: ফরিদগঞ্জের ২নং বালিথুবা ইউনিয়নে মানিকরাজ গ্রামে তৃপ্তি সাহা (চৈতি) নামে এক মেয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিচারের দাবিতে মানববন্ধন করেছে।

১১ অক্টোবর (শনিবার) বিকালে মধ্য মানিকরাজ গ্রামের সাহা বাড়ির সামনে মানববন্ধন করে এলাকাবাসি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলান আবু সাঈদ, রতন সাহা, সাবেক ইউপি সদস্য আঃ সাত্তার মিজি, বাদল ঢালি, আব্দুল মান্নান, খোরশেদ খান প্রমূখ।

এসময় তারা বলেন, আজকের মানববন্ধনে প্রমাণ করে, মানিকরাজ গ্রামের হিন্দু মুসলিম এক ও ঐক্যবদ্ধ, এই গ্রামে আগে কখনো হিন্দু মুসলিমের মধ্যে বিরোধ সৃষ্টি হয়নি বিভাজন দেখা দেয়নি। কখনো কোন কারনে একে অপরের সাথে ঝড়গা বিবাদ দেখা দেয়নি। অথচ হিন্দু মুসলিমদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছে তৃপ্তি সাহা ও তার বাবা সুশীল সাহা। যা এগ্রামের ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচনা করে। যা অত্যান্ত দুঃখের বিষয়। আমরা গত দুই বছর যাবৎ দেখতেছি, মানিক রাজ গ্রামে তৃপ্তি সাহা চৈতি ও তার বাবা সুশীল সাহা মিলে যে সকল অপকার্মের ফাঁদপেতেছে। সাধারণ মানুষের বিরুদ্ধে বিভিন্ন অজুহাত দেখিয়ে মামলা দিয়ে হয়রানি করতেছে, আমরা এসবের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, তৃপ্তি সাহা ও সুশীল সাহা মিলে এগ্রামের নিরিহ মানুষের বিরুদ্ধে যে সকল মামলা দিয়েছে, তার সুষ্ঠ তদন্ত হোক, যারা দোষী তাদের শাস্তি হোক, তাতে আমাদের কোন আপত্তি নাই, কিন্তু নির অপরাধ মানুষকে মামলা দিয়ে হয়রানি করলে আমরা মানিকরাজ গ্রামের মানুষ তা মেনে নিবো না। আমরা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করি, তৃপ্তি সাহা ও সুশীল সাহার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top