২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা): চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক (মাহফুজ) কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মাহফুজ ফরিদগঞ্জ পৌর সদর এলাকার কাছিয়াড়া গ্রামের মাওলানা শহিদ উল্যার বড় ছেলে। সে গত ২০১৭ সালে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন।  

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বিগত সরকার পতনের পর থেকে মাহফুজুল হক আত্মগোপণে ছিলেন। বুধবার রাতে ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, মাহফুজুল হকের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top