২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার স্থলে নতুন ইউএনও হিসেবে যোগদান করবেন সেটু কুমার বড়ুয়া। ১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। যার স্মারক নম্বর ০৫.৪২.২০০০.০০০.০১৪.১৯.০০১৭.২৩.৭৩।

তিনি এর আগে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা। ফরিদগঞ্জে নবাগত ইউএনও এর যোগদানকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের মধ্যে নতুনকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে। তারা আশাবাদী নবাগত ইউএনও উপজেলার মানুষের কাঙ্খিত প্রত্যাশা পূরন করবেন এবং সাবেক ইউএনও’র রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top