২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: ২০০৮ ও ২০১৮ সালের বিএনপির মনোনয়নের বৈধতা নিয়ে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোহাম্মদ হারুনুর রশিদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নান।

রোববার (৩১ আগস্ট ২০২৫) বিকালে রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এমএ হান্নান বলেন, আজ তার জন্মস্থানে এসে আমি প্রকাশ্যে এইকথা বলছি তিনি কিভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন, তার শিক্ষাগত যোগ্যতা এবং বিএনপি ও অঙ্গসংগঠনে তার দলীয় পদপদবির অতীত ইতিহাস নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করুক। তিনি উড়ে এসে জুড়ে বসেছেন। কিন্তু এবার আর কোন সুযোগ নেই। কারণ এবার এইচটি ইমাম, শেখ হাসিনা এবং ছুহুল হোসেন নেই। যাদেরকে দিয়ে তিনি রাতের আঁধারে মনোনয়নপত্র বৈধ করেছেন এবং এমপি হয়েছেন। লায়ন মো. হারুনুর রশিদের বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক পদ ব্যবহার করার যোগ্যতা নেই। কারন তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসেনি। তিনি কিভাবে বিএনপির কেন্দ্রীয় কমিটির এ পদপদবির ব্যবহার করছেন ? যার বিএনপিতে অতীত ইতিহাস নেই, তিনি কিভাবে এই পদ পান ?

জাতীয়তাবাদী আদর্শকে উজ্জীবিত করতে ও তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এই তারুণ্যের সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে এমএ হান্নান আরো বলেন, আমার মামু লায়ন হারুন বলেন বেগম খালেদা জিয়া তাকে ২০০৮ সালে নমিনেশন দিয়েছেন। তিনিতো এবারো রয়েছেন, এবার তিনি সেই যোগ্যতা দেখাক। ২০১৮ সালে নির্বাচনে আমাকে এবং রিয়াজ উদ্দিন নসু ও কাজী রফিককে পর্যায়ক্রমে মনোনয়ন দেন। লায়ন হারুন ও মোতাহার পাটওয়ারীকে তালিকাতেই রাখেননি। তাই আপনি যদি সত্যিকারের দল করেন, বিএনপিকে ভালোবাসেন তাহলে একসাথে এসে রাজনীতি করেন। কিন্তু আপনি দলীয় কোন নেতার নির্দেশে ফরিদগঞ্জে এসে দলকে বিভক্ত করছেন, আমি আপনাদের মাধ্যমে সেই নেতার নাম জানতে চাচ্ছি। আমরা শহীদ জিয়ার দল করি। তাই বেগম জিয়া এবং তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নে আপনারা যারা যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল করেন, তারা আগামীদিন গুলোতে তারুণ্যের সমাবেশে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করুণ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, নজরুল ইসলাম নজু, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক আহ্বায়ক আরিফ পাটওয়ারী, সদস্য সচিব রুবেল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব শাওন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top