৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মোঃ শাহাদাত হোসেন (২৪) নামে মাদক কারবারি আটক হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

প্রাপ্ত তথ্যে জানা গেছে, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বিশকাটালি এলাকা থেকে মাদক কারবারি শাহাদাতকে আটক করা হয় । এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭ হাজার ৯৪০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আটক ব্যক্তি ও মাদক দ্রব্য ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাধক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top