২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কামরুল হাসান (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত কামরুল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মৃত আনসার আলীর ছোট ছেলে। মঙ্গলবার ২৬ আগস্ট স্থানীয় সময় রাত ১১টার দিকে রিয়াদের মালাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বর্তমানে সৌদি আরবে অবস্থানরত নিহতের নিকটজন ফরিদগঞ্জের ষোলদানা এলাকার প্রবাসী মানিক হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১১টার দিকে কামরুল হাসান ফুড ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছিলেন। হঠাৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বড় একটি পণ্যবাহী ট্রাকের নিচে চলে যান তিনি। এতে তাঁর একটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ মালাজ কেয়ার মেডিকেল সেন্টারের হিমাগারে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে।

নিহতের চাচা রাজু তপদার জানান, এলাকাবাসীর কাছে কামরুল ‘কামু’ নামেই বেশি পরিচিত ছিলেন। তিন ভাই-বোনের মধ্যে কামরুল সবার ছোট ছিলেন। ২০২১ সালে তিনি বিয়ে করেন এবং বছরখানেক পর প্রবাসে যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে এসে দুই মাস অবস্থান করেছিলেন। সে সময় তাঁর বাবা মারা যান। প্রায় তিন মাস আগে আবার সৌদি আরবে ফেরেন তিনি। তাঁর দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top