৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশেষ প্রতিনিধি: চাঁদপুর জেলার ৮ উপজেলা থেকে নিয়মিত বহু বিচারপ্রার্থী মানুষ জেলা আদালতে আসেন। এসব মানুষের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নামে একটি ঘরের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ফিতা কেটে এর উদ্বোধন করেন চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বেগম সামচ্ছুন্নাহার।

এর ফলে এখন থেকে জেলা জজ আদালতে বিচারের জন্য আসা নারী, শিশু ও বয়স্কদের জন্য নির্দিষ্ট বিশ্রামের স্থান তৈরি হলো। এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাঁদপুরের আইনজীবী মহল ও বিচারপ্রার্থীরা।

চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) মুহাম্মদ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) সৈয়দ তফাজ্জল হোসেন হীরু, সিনিয়র সহকারী জজ ইবরাহিম সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বাবর ব্যাপারী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদী, জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রীপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তাসহ অন্যান্য আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিচার বিভাগের আয়োজনে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মান্নান।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll to Top