২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশেষ প্রতিনিধি: গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ১৭ আগস্ট ২০২৫ তারিখ  দেড়টার সময়  স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার রাজার মিয়ার পার্ক এলাকা থেকে মাদক ব্যবসায়ী আহসান পাটোয়ারী (২৫), মোঃ খলিল (১৭) এবং আনোয়ার হোসেন (২৪)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top