৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর জেলায় আর্মি ক্যাম্পের তত্বাবধানে যৌথবাহিনীর পৃথক অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার ১২ আগস্ট যৌথবাহিনী কর্তৃক ফরিদগঞ্জ উপজেলায় সংঘটিত খুনের ঘটনায় খুনিদেরকে আটক ও ফরিদগঞ্জে গাঁজা-ইয়াবাসহ ২মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

১১ আগস্ট সকাল সাড়ে নটার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর এলাকা থেকে মাদক ব্যবাসায়ী মোঃ রতন (৩৩) ‘কে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত ব্যক্তিদের নিকট হতে ৫৮০ পিস ইয়াবা, নগদ ২৫০০ টাকা, ১টি কাঁচি এবং ১টি ছুরি উদ্ধার করা হয়।

১১ আগস্ট রাত সাড়ে ৮টার সময় উত্তোজিত জনতার মধ্যে থেকে খুনিদের গ্রেফতারের নিমিত্তে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। খুনিদের গ্রেফতারের জন্য পুলিশ নিয়মিত এলাকায় অভিযান চালায় কিন্তু গ্রামবাসী তাদের গ্রেফতার করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর এলাকা থেকে খুনি হাসান গাজী (৪৬), শাকিল (২২) এবং মিম আক্তার করিমা (১৮)’কে গ্রেফতার করা হয়। আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll to Top