৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: হত্যার হুমকির অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ৪৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে ছাত্রশিবির। শুক্রবার (২৫ এপ্রিল) দিনগত রাতে হাজীগঞ্জ থানায় মামলাটি করেন পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সালাম।

মামলায় নামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা। ফিলিস্তিনের সমর্থনে ২৬ এপ্রিল শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিলের পুলিশি অনুমতি না পাওয়ায় হাজীগঞ্জে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মিছিলকে কেন্দ্র করে মামলার পাশাপাশি প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে, ইসলামী ছাত্র শিবির। ‘ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাসীমূলক স্লোগানের প্রতিবাদ’ শিরোনামে বিবৃতি সংবাদকর্মীদের উদ্দেশ্যে পাঠ করেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মু. ইব্রাহিম খলিল।

তিনি বলেন, বাংলাদেশ আহালে সুন্নাত ওয়াল জামায়াত ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসীমূলক স্লোগানের প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখা। ২৫ এপ্রিল ছাত্রশিবিরের জেলা সভাপতি মু. ইব্রাহীম খলিল এবং সেক্রেটারি মোহাম্মদ হাসান এক যৌথ প্রতিবাদ বার্তায় এ নিন্দা জানান।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll to Top