২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সেই দুই মেয়েকে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: ফরিদগঞ্জে ‘সমকামি’ দুই মেয়েকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম।

পুলিশ জানায়, মেয়ে দুটি দুই ধর্মের অনুসারী। এদের মধ্যে একজনের বয়স ১৯, অপরজনের ১৭। সনাতন ধর্মের অনুসারী কিশোরীর বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। আর মুসলিম তরুণীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। টিকটকের মাধ্যমে তাদের মধ্যে পরিচয় এবং পরবর্তীতে অস্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠে। তারা দাবি করেন, এরইমধ্যে তারা বিয়েও করেছেন। গোপালগঞ্জের ওই কিশোরী চাঁদপুরে তরুণীর বাড়িতে চলে আসে। পরে পুলিশের সহযোগিতায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, পরিবারের কাছে তাদের হাতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা যেন আর না ঘটে, সেজন্য পরিবারের লোকজনদের অনুরোধ করা হয়েছে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top