৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. মিজান (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।

বাংলাদেশ সময় সোমবার (২১ এপ্রিল) ভোরে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান ফরিদগঞ্জের ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের বাসিন্দা মৃত এরশাদ মিজির বড় ছেলে। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের বাবা।

নিহতের চাচাতো ভাই মানিক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সৌদি আরবে নিহত মিজানের কাছে বসবাস করেন। মানিক জানান, প্রতিদিনের মতো সোমবার স্থানীয় সময় রাত ২টার দিকে মিজান মালামাল লোড করে গাড়ি নিয়ে ফেরার পথে একটি দ্রুতগতির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll to Top