৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমান: চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক সংগঠন স্বপ্নচুড়া সমাজ কল্যাণ সংস্থার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার ৮ জানুয়ারি সকালে উপজেলার গৃদকালিন্দিয়া মৌলভী আইউব আলী শিক্ষা কমপ্লেক্সে এই আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।

ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্পিং কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোহাম্মদ মহিব উল্যা খান।গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গৌরি রানি শাহা, বিএনসিসি ক্যাপ্টেন কমান্ডার (ময়নামতি রেজিমেন্ট) আবুল কালাম আজাদ, সামাজিক সংগঠক এইচ এম মুহিব, আব্দুল বাতেন, সোহেল মিজি, মামুন খান, শাহীন খান, নিতাই চন্দ্র সূত্রধর আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ব্লাড ডোনেশনে সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করা একটি মহত কাজ। মুমুর্ষ রোগীর জীবন বাঁচাতে সময়মত ডোনার সংগ্রহ করা একটি কঠিন কাজ। সে কঠিন কাজকে সহজি করনে স্বপ্ন চুড়া সমাজ কল্যান সংস্থার এ কাজ অবশ্যই প্রসংশার দাবী রাখে। ভবিষ্যতে এই সংস্থার সদস্যরা সব ভালো কাজের সাথে যুক্ত থাকবে বলে প্রত্যাশা করি।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll to Top