২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর শহরের শিশু শিক্ষার অন্যান্য বিদ্যাপীঠ ইকরা মডেল একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সকালে উৎসব মুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন পাটোয়ারী।

ইকরা মডেল একাডেমীর প্রধান উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাতের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালির প্রেসিডেন্ট লায়ন মোঃ খোরশেদ আলম বাবুল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ইকরা মডেল একাডেমির পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোঃ গোলাম হোসেন টিটু। বিদ্যালয়ের প্রাথমিক শাখার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের পরিচালনায় ‌বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক মান্নান খান কাজল, মোঃ শফিকুর রহমান পাটোয়ারী ফিরোজ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মমতাজ বেগম‌। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অভিভাবক এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আকতার।

বক্তারা বলেন, সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে ফাউন্ডেশন হচ্ছে সবচেয়ে মূল্যবান বিষয়। কারণ ফাউন্ডেশন মজবুত না হলে সে শিক্ষার স্থায়িত্ব থাকে না। আমরা যদি আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই সঠিকভাবে গড়ে তুলতে পারি, তবে তার ভবিষ্যৎ হবে উজ্জ্বল। আর যদি ভুলভাবে তাকে গড়ে তুলি, তবে তার খেসারত আমাদেরকে এবং আমাদের সন্তানকে দিতে হবে।

বক্তারা আরো বলেন, আমরা আমাদের সন্তানদের শিক্ষিত করার জন্য অনেক পরিশ্রম করি। কিন্তু তাকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ততটা পরিশ্রম করি না। বেশিরভাগ বাবা মা চায় তার সন্তান বড় কোন চাকরিজীবী অথবা ব্যবসায়ী হোক। কিন্তু এর চেয়ে বেশি প্রয়োজন তার সন্তান একজন ভালো এবং মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠুক। সন্তান ভালো মানুষ না হলে, তার বাবা-মাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয়।

বক্তারা বলেন, চাঁদপুর শহরে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে অন্যতম ইকরা মডেল একাডেমী। এই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এবং শিশুদের ভালো মানসিকভাবে গড়ে তোলার প্রচেষ্টা প্রশংসা দাবি রাখে। আমরা এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন সহকারি প্রধান শিক্ষক আসমা খানম,সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, রাবেয়া সুলতানা, সহকারী শিক্ষক নাজমুন নাহার মিলি, রাহিমা আক্তার, রেজাউল করিম, হ্যাপি আক্তার, রুই আজমানিকা, মরিয়ম খানম, শাহিনা খানম, শিল্পী আক্তার, ইসমাইল হোসেন, নাসরিন আক্তার, বিলকিস আরা, মরিয়ম আক্তার, বৃষ্টি আক্তার, সুমিত কুমার দত্ত। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top