২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: কোম্পানি ও ব্যক্তি শ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে সরকার। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের পৃথক দুই আদেশে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, ব্যক্তি শ্রেণির করদাতারা আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ও কোম্পানি শ্রেণির করদাতারা নতুন বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আয়কর বিবরণী জমা দিতে পারবেন।

আয়কর রিটার্ন জমার সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। আর কোম্পানি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, বিভিন্ন পেশাজীবী মহলের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করদাতাদের আয়কর রিটার্ন জমা নেওয়া হবে।

গত ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন জমার সিস্টেম চালু করা হয়। প্রতি কর্মদিবসে এখন গড়ে আট হাজার ই-রিটার্ন জমা দেওয়া হচ্ছে। এনবিআর জানিয়েছে, এখন পর্যন্ত ৫ লাখের বেশি ই-রিটার্ন জমা পড়েছে।

বর্তমানে ১ কোটি ৫ লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছে। প্রতিবছর গড়ে ৪০ লাখের মতো টিআইএনধারী রিটার্ন জমা দেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top