৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
river

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মেঘনায় থেমে থাকা একটি জাহাজ থেকে সাতজনের গলা কাটা মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ খবর জানিয়েছেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর।

তিনি বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এটি হচ্ছে সদরের হরিণাঘাট এলাকার কাছাকাছি মেঘনা নদী সংলগ্নের ঘটনা। সেখানে একটি থেমে থাকা এমভি আল-বাখেরা নামক নোঙর করা অবস্থায় থাকা জাহাজে মরদেহগুলো গলাকাটা অবস্থায় দেখে আমাদের খবর জানায়।

নৌ পুলিশের ওই উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর আরও বলেন, যতদূর জেনেছি ডাকাতরা ডাকাতির উদ্দ্যেশ্যে জাহাজে আক্রমণ করেন। পরে তাদের প্রতিহত করায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে দেওয়া হয়। জবাইকৃত ৭ জনের সবাই জাহাজের স্টাফ। তাদের একজনের অবস্থা গলা কাটা অবস্থায় আশঙ্কাজনক রয়েছে। তবে ঠিক কি কারণে এমন ঘটনা তা এখনি সব বলা সম্ভব হচ্ছে না। আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং পরে খবর নিয়ে পরে বিস্তারিত জানাবো।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll to Top