২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক: ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (২২ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে সাড়ে ৬টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ হয়।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, ঘন কুয়াশায় রোববার ভোর সোয়া ৫টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রো রো ফেরি খানজাহান আলী যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে আছে। তিনটি ফেরি চিত্রা, হামিদুর রহমান ও ধানসিঁড়ি আরিচা ঘাটে এবং দুটি ফেরি শাহ আলী ও কিষাণী কাজিরহাট ঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।

এদিকে সকাল সাড়ে ৬টায় মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া প্রান্তে ঘন কুয়াশা পড়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এই রুটের ফেরি হাসনাহেনা ও কেরামত আলী যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝে নোঙর করে। এ ছাড়া সাতটি ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিএস ডা. গোলাম মাওলা, বনলতা, শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমিল্লা এবং বাগাইর লোড-আনলোডের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে এবং দুটি ফেরি ফরিদপুর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাটুরিয়া ঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের এজিএম আব্দুস সালাম বলেন, মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া প্রান্তে রোববার সকাল সাড়ে ৬টায় ঘন কুয়াশায় নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেল ফেরি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করবে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top