২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক: কোনো নির্দিষ্ট একটি ইস্যু দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলে মনে করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে তলবের প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান তিনি। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার এ কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, আমরা আমাদের আলোচনা চলমান রাখবো, আজকের বৈঠক তেমনই একটি বিষয়। আমাদের বিস্তৃত সম্পর্ক রয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। আমরা একটি ইস্যু দিয়ে সেটি মূল্যায়ন করতে পারবো না। আমাদের পরস্পরনির্ভর বিষয় রয়েছে। যেটি দুদেশের জন্যই গুরুত্বপূর্ণ।

হাইকমিশনার আরও বলেন, সর্বশেষ দুই মাসে আমাদের পরস্পর সহযোগিতার জন্য ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে। আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা সামনে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাবো।

গতকাল সোমবার দুপুরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়। জানা যায়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরার হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ বেশ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালান।

এ ঘটনায় রাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top